আসানসোল ✍ Final Exposer

আসানসোলের সাঁতাইশাতে মারুতি কার এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ

কৌশিক মুখার্জী: আসানসোল:-  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোলের সাঁতাইশাতে GT রোডে একটি মারুতি কার এবং একটি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মারুতি কারটি ধানবাদ থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো এবং অটোটি আসানসোল থেকে বরাকারের দিকে যাচ্ছিলো বলে জানা গিয়েছে।অটোর থাকা ৫জন যাত্রী গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। মারুতি কারের চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। আহতদের আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে আটটার নাগাদ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার