আসানসোল ✍ Final Exposer

১২ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা এথোড়া ভট্টাচার্য পাড়ায়

১২ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা এথোড়া ভট্টাচার্য পাড়ায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের এথোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এথোড়া ভট্টাচার্য পাড়ার হরি মন্দিরে আদি সরস্বতী পূজায় ১২ফুট উচ্চতার মা সরস্বতীর প্রতিমা।সুন্দর সাজে সজ্জিত এই প্রতিমা দর্শন করতে দর্শনার্থীদের ভিড় জমছে।গ্রামের মানুষেরা জানান প্রতি বছর চেষ্টা করা হয় নতুন কোনো রূপে প্রতিমা ও মন্ডপকে সাজানোর যাতে মানুষ ভট্টাচার্য পাড়ায় সরস্বতী পূজো দেখতে আসে।তাছাড়াও ছাত্রছাত্রী সহ গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য নানান প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আদি সরস্বতী পূজা কমিটি।তাছাড়াও খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় কমিটির তরফে।কমিটির সভাপতি সম্পাদক সহ সদস্যরা বলেন গ্রামের মানুষজন সহ আশেপাশের মানুষজন যেনো এই কয়েকটি দিন আনন্দ করতে পারে এইটাই আমাদের প্রচেষ্টা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার