জেলার আপডেট ✍ Final Exposer

আজকালকার খেলা

আজকালকার খেলা

শিবানী চক্রবর্তী (শ্রীরামপুর, হুগলী)

বিষাদ ভরা অতীতগুলো মূহুর্তে চাপা দিল।
দিনকাল আলোচনার পথে, উদাসী হাওয়া উড়ন্ত পাখায় কিছুটা হলেও থমকে দাঁড়ায়।
মশারির চারটি খুট রাতের শেষে,
ভালোবাসার স্বপ্নগুলো পরিযায়ী হয়ে অজানা পথে চলে যায়।
সযতনে সাজানো, আলয়- খানি।
হঠাৎ অচম্বিতে বিদ্যুৎ তড়িতে,
বাজারদরে বিকিয়ে গেলো।
ধর্মের মায়াবী আলেয়ারা বিরহ দানে তিলে তিলে রক্ত ঝরায়।
দিনের সূর্য অস্তগামী আশার প্রদীপ খানি জ্বালিয়ে,
কালবৈশাখীর ঝড়ে অঞ্চলে ঢাকি।
মাশুল বুনছে সরল, হাসি,
মনের ভাবনা গুলি জমাট বাঁধা রাশি রাশি।
শান্তি গুলো হাঁপিয়ে উঠেছে,
শত শত কলরবের ধ্বনী হয়,
কখনো কখনো অট্টহাসির সুর বাজে।
ছন্নছাড়া এলোমেলো জীবন ভোরের আশায়।
আবেগ ভরে আবার দোতারা বাজায়।
উদিত পথে আশাবরী হয়ে
নতুন সুরে,
আবার, স্বপ্নের তরী খানি বাইতে আগামীর তরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার