আসানসোল ✍ Final Exposer

স্কুলের অব্যবস্থাপনা ও প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে তালা দিয়ে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:-  বড়থল স্কুলের অবস্থা বেহাল।ছদের চাঙড় খসে পড়ছে।তাই স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকরা।এরফলে স্কুলের পঠন পাঠন বন্ধ।আসানসোলের বার্ণপুরের বড়থল ফ্রী প্রাইমারী স্কুলের ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলেই হিরাপুর থানার পুলিশ পৌচ্ছায়।

অভিভাবকদের দাবি দীর্ঘদিনের স্কুলের এই অবস্থা।তবে এখনও পর্যন্ত স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বহুবার স্কুল প্রশাসনকে চিঠি দিয়ে স্কুল মেরামতের দাবি জানিয়েছি।অবস্থা এতটাই খারাপ যে ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে। স্কুলের অব্যবস্থাপনা ও প্রশাসনের উদাসীনতা যদি চলতে থাকে, তাহলে শিশুদের নিরাপত্তা কে নিশ্চিত করবে,তাই বাধ্য হয়ে আজ সকাল ৯টা থেকে স্কুলের গেটে তালা লাগিয়ে প্রতিবাদ করছি।

স্কুল কর্তৃপক্ষের দাবি এই বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে জানানো হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার