আসানসোল ✍ Final Exposer

দিল্লিতে বিজেপির জয়, বার্নপুরে মিষ্টিমুখ করিয়ে উল্লাস বিজেপি নেতাকর্মীদের

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- ২০২৫ এর দিল্লি জয়ের পর ২০২৬ সালে এইরকমই বাংলার মানুষেরা জবাব দেবেন।দিল্লি বিধানসভায় বিজেপি জয়লাভ করার পর অগ্নিমিত্রা পাল সহ জয় উল্লাসে বিজেপির নেতাকর্মীরা। বার্নপুরের বারি ময়দানে দলের নেতা ও কর্মীদের সঙ্গে উৎসবে মেতে উঠেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাশাপাশি গোটা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে মিষ্টি মুখ করান।

বিজেপি কর্মীদের দাবি দিল্লির বাঙালিরা মোদিজীর ওপর আস্থা রেখেছে, আগামী দিনে পশ্চিমবাংলার বাঙালিরাও মোদীজি তে আস্থা রাখবে।

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, আড়াই দশক পরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসেছে। সেজন্য আমরা খুশি ও আনন্দিত। দেশের একাধিক রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলছে। তাতে নতুন সংযোজন দেশের রাজধানী। ২০২৬ সালে বাংলার মানুষেরা এইভাবেই জবাব দেবেন।  এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমুল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলবেন।

https://youtube.com/shorts/3dg4vzHPZzo?si=XMP52B7YXpMjwtof

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার