আসানসোল ✍ Final Exposer

অভয়ার স্মৃতির উদ্দেশ্যে জন্মদিনের দিন বৃক্ষ রোপন করলেন অগ্নিমিত্রা পাল

কৌশিক মুখার্জী: আসানসোল:- আরজি কর কাণ্ডে ঘটে যাওয়া অভয়ার জন্মদিনে আসানসোলের বার্ণপুর হাসপাতালের বাগানে দুটি বৃক্ষ রোপন করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।রবিবার কৃষ্ণচুড়া এবং রাধাচুড়া দুটি বৃক্ষ রোপন করা হয়েছে।গাছ লাগানো শুধুমাত্র পরিবেশ রক্ষা করার উপায় নয়, এটি আমাদের সমাজকে সবুজ এবং ইতিবাচকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম বলে তিনি জানান।

এই বৃক্ষ রোপনের মাধ্যমে আরজিকর কান্ডের বিচারের দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।অগ্নিমিত্রা পালের দাবি আরজিকর কান্ডে একা সঞ্জয় রায় দোষী নয়।এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে।তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অগ্নিমিত্রা পাল আরও বলেন, অভয়ার উপর ঘটে যাওয়া অত্যাচারের দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। সরকারকে এই বিষয়ে নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে। রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি এই বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার কথাও বলেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার