আসানসোল ✍ Final Exposer

ভুলে যাওয়া

ভুলে যাওয়া

রামকৄষ্ণ চ্যাটার্জী (আসানসোল, পশ্চিম বর্ধমান)

যদি ভুল করে ভুলে যাওয়া যেতো,
তবে তোমায় ভুলে যেতাম।
যদি অভিমান করে দূরে যাওয়া যেতো….
তবে তোমায় ছেড়ে যেতাম।
যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়।
তবে তোমায় ঘৃণা করতাম।
যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো।
তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম।
যদি আর একটিবার তোমায় কাছে পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসাটুকুও
তোমাকেই দিতাম।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার