আসানসোল ✍ Final Exposer

শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।সোমবার প্রথম পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌচ্ছায়।পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশের নজরদারি রয়েছে।আসানসোলে মোট পরীক্ষার্থী 18 হাজার 798 জন।যার মধ্যে ছাত্র 7 হাজার 973 এবং ছাত্রী 10 হাজার 825 জন।অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশী।পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়।তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার