জেলার আপডেট ✍ Final Exposer

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল কাউন্সিলার ও তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা।স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দারের পরামর্শে ও সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য গুসকরা মহাবিদ্যালয় ও আউসগ্রাম বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় কলম ও জলের বোতল। বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ সরকার, আউসগ্রাম অঞ্চল সভাপতি ইমদাদুল সেখ, গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক রনিত ঘোষাল সহ ছাত্র নেতা সুখেন দাস, প্রদীপ্ত মাঝি, প্রমিত চৌধুরী, সামিউল সেখ, সুমন প্রামাণিক, বলরাম ঘোষ, কৃষ্ণঘোপাল আঁকুড়ে, সাহেব সেখ, দেবব্রত মালিক, মলি দাস প্রমুখ। অপরদিকে গুসকরা পি. পি. ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাতে গুসকরা পৌরসভার উপ পৌরপ্রধান বেলি বেগম সহ উপস্থিত ছিলেন কাউন্সিলর সুব্রত শ্যাম, যমুনা শিকারী এবং গুসকরা শহর তৃণমূল সভাপতি দেবব্রত শ্যাম, যুব সভাপতি কার্তিক পাঁজা ও তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সদস্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার