আসানসোল ✍ Final Exposer

আজ মঙ্গলবার আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের টাইম পরিবর্তন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের টাইম পরিবর্তন করা হলো। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার বেলা ১১ঃ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল স্পেশাল এই ট্রেনটি। তার পরিবর্তে মঙ্গলবার দুপুর একটা ত্রিশ মিনিটে আসানসোল স্টেশন থেকে ছাড়বে, এমনটা জানিয়েছেন আসানসোল রেলওয়ে ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম।

কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছেন রেল প্রশাসন। প্রাথমিক অনুমান প্রায় দু থেকে আড়াই হাজার যাত্রী এই স্পেশাল ট্রেনটি ধরার জন্য আসানসোলে আসতে পারেন। এমনটা মনে করছেন রেল প্রশাসন। যাত্রীদের বসার জন্য স্টেশনের মূল প্রবেশদ্বারের কাছে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, উপরে অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এবং গাড়ি স্টেশনে আসার পরে জিগজ্যাক পদ্ধতিতে প্যাসেঞ্জারদের ট্রেনে তোলা হবে বলে জানিয়েছেন এডিআরএম প্রবীণ কুমার প্রেম।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার