আসানসোল ✍ Final Exposer

রয়্যাল কাপে জয়ী এইচসিএল বয়েজ

কৌশিক মুখার্জী: সালানপুর:- সালানপুর ব্লকের পিঠাকেয়ারী এনটিপিসি ময়দানে ইয়ংস্টার ক্লাব পিঠাকেয়ারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় রয়্যাল কাপ ক্রিকেট টুর্নামেন্টের।যেই খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন।ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার দিন রূপনারায়ানপুর ব্ল্যাক প্যান্থার বনাম এইচসিএল বয়েজের মধ্যে।যেখানে ফাইনালে জয়লাভ করেন এইচসিএল বয়েজে।যেখানে ফাইনালে জয়ী দলকে নগদ ৬০হাজার টাকা ও একটি বড় কাপ ও পরাজিত দলকে নগদ ৪০হাজার টাকা।তাছাড়াও ম্যান অফ দ্যা সিরিজের হাতে নগদ ৮হাজার দেওয়া হয়।পাশাপাশি খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল পুরস্কারও দেওয়া হয়।ফাইনাল খেলায় মুখ্য অতিথি রূপে উপস্থিত হন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,রূপনারায়ানপুর পঞ্চায়েতের প্রধান অপর্না রায়,উপপ্রধান সন্তোষ চৌধুরী সহ আরো অনেকে।এদিন ভোলা সিং জানান যুব সমাজকে খেলা ধূলোয় নিয়ে আসতে এমন টুর্নামেন্টের আয়োজন প্রতিটি ক্লাবের করা উচিত।তবেই যুব সমাজ মোবাইল ফোন থেকে দূরে সরে খেলার ময়দানে আসবে।তিনি ক্লাবের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার আশ্বাসদেন।তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য বুবাই ধীবর,মিলন ধীবর,সঞ্জয় ধীবর,ছোটন ধীবর সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার