আসানসোল ✍ Final Exposer

দুর্গাপুরের ইস্পাত নগরীতে হিংস্র হায়নার আতঙ্ক

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:-  প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্যজন্তু। এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড়। পরে তারা বুঝতে পারেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিংস্র হায়নার। বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাত নগরীর ৮নং ওয়ার্ডের অ্যাটেরিয়া রোড এলাকায়। মৃত হায়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা। তারপরে ভিড় জমে যায় আরও। খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার