আসানসোল ✍ Final Exposer

হিন্দুস্তান কেবলসের প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে এবার পুলিশের দ্বারস্থ হলেন

হিন্দুস্তান কেবলসের প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে এবার পুলিশের দ্বারস্থ হলেন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

হিন্দুস্থান কেবলসের প্রায় ৫০০ অবসরপ্রাপ্ত কর্মী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হায়ার পেনশন পেতে পারেন।কিন্তু সেই নির্দেশ মানছে না হিন্দুস্তান কেবল্স কর্তৃপক্ষ ।এমন অভিযোগ করেছেন সেখানকার বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে প্রবীর চ্যাটার্জী, দিপেন সোম, চরঞ্জিত সিং সহ আরো অনেকে। বৃহস্পতিবার প্রবীণ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে এবার পুলিশের দ্বারস্থ হলেন। এদিন তারা লিখিতভাবে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে একটি চিঠি দিয়ে আবেদন করেন যাতে তারা বিষয়টি নিয়ে হিন্দুস্তানকে কেবলস এর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
প্রবীর চ্যাটার্জি জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হায়ার পেনশন পেতে গেলে তাদের বেতন থেকে বার শতাংশ প্রবীডেন্ট ফান্ড কেটে নিতে হয়। ৯৫ সাল থেকে এই টাকা তাদেরকে কেটে নেয়া হতো। কিন্তু প্রভিডেন্ট ফান্ড কমিশনার যখন এটা হিন্দুস্থান কেবলসের কাছে জানতে চায় তখন তারা জানায় এদের আট শতাংশ করে কাটা হতো। এটা ১৯৭৭ এর তথ্যটা দেওয়া হয়েছে। এর ফলে তারা বঞ্চিত পেনশন থমকে।এই নিয়ে বারবার বলা সত্ত্বেও কেবলস কর্তৃপক্ষ তাদের সাথে দেখা করছেন না বা সঠিক তথ্য দিচ্ছেন না ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার