আসানসোল ✍ Final Exposer

আসানসোলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সারপ্রাইজ ভিসিট করলেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

কৌশিক মুখার্জী: আসানসোল:-  বৃহস্পতিবার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। কিন্তু মেঘের ঘনঘটায় সকালেই রাতের অন্ধকার নেমে আসে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন প্রান্ত জুড়ে।  কালো মেঘ দেখে কার্যত দুশ্চিন্তায় পড়ে যায় এলাকার পরীক্ষার্থীরা। তারপরও তারা পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে।বৃহস্পতিবার আসানসোল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সারপ্রাইজ ভিসিট করলেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রফেসার রামানুজ গঙ্গোপাধ্যায়।  আসানসোল মনিমালা গার্লস স্কুলে তিনি পরিদর্শন করেন।এদিন তিনি বলেন চারটি স্কুল পরিদর্শন হয়েছে আজকে পশ্চিমবর্ধমান জেলাতে থাকবো পুরো জেলা কভার করবো ইচ্ছে আছে পরীক্ষা ভালো চলছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার