আসানসোল ✍ Final Exposer

রূপনারায়ানপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।এদিন মিছিলটি শুরু হয় রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রূপনারায়ানপুর বাসস্ট্যান্ড পর্যন্ত।যেখানে মিছিলের নেতৃত্বদেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তথা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান।তাছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা।এদিন মহম্মদ আরমান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন।তাকে আমরা ধিক্কার জানাই এবং যতক্ষণ না তিনি ক্ষমা চাইছেন তত দিন আমাদের দলের তরফে আন্দোলন চলবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার