জেলার আপডেট ✍ Final Exposer

চিলড্রেন কর্নার ইনস্টিটিউশন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- চিলড্রেন কর্নার ইনস্টিটিউশন এর উদ্যোগে আয়োজিত উক্ত শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন বেলা ২টোয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের সুচনা হয়।একুশে ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের ইতিহাস কে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশ্রণে জমজমাট ভাবে পালিত হলো রাজ্য জুড়ে।তবে এপার বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবসের অবদান কম নয়। রাজ্যের নানা প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস।তাই মগরাহাট এক নম্বর ব্লক কালিকাপিতা অঞ্চল সংগ্রাম পুরে বিশিষ্ট শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে চিলড্রেন কর্নার ট্রাস্ট ইনষ্টিটিউশন এ এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিন স্কুলের (নার্সারি - দশম শ্রেণি) ছাত্রদের আবৃত্তি, নাচ,গান ও বক্তব্য পরিবেশন দ্বারা অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন হয়। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী আব্দুর রউফ স্যার ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব তাতপর্য তথ্য সহ বিশ্লেষণ ও উদযাপনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এছাড়াও ভাবগম্ভীর পরিবেশে পালিত অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি অবসৃত হাইস্কুল শিক্ষক শফিউল আলম, ইলহাম মিশনের আব্দুল ওহাব,বিশিষ্ট প্রফেসর জাহান আলী, প্রধান শিক্ষিকা রীতা ঘোষ,সমাজসেবী ইমরান সাহেব, শিক্ষিকা শাবানা খাতুন প্রমুখ।ছাত্র,শিক্ষক, অভিভাবক,অভিভাবিকা, স্কুলের শুভার্থী, শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট গুনীজনদের উপস্থিতিতে মনোজ্ঞ অনুষ্ঠানটি খুবই চিত্তাকর্ষক হয়ে ওঠে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন যথাক্রমে চিলড্রেন কর্নার ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের কর্নধার সাবির হোসেন,মিশন এর সভাপতি মাওলানা আবুল কালাম, সাজিদুল ও সাংস্কৃতিক সম্পাদিকা হাসিয়ারা খাতুন সহ অন্যান্যরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার