আসানসোল ✍ Final Exposer

বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কে সালানপুরে সম্বর্ধনা জ্ঞাপন করলো বাঙালিরা

রক্তিম সিদ্ধান্ত: সালানপুর:- পশ্চিম বর্ধমান জেলার সালানপুর এলাকায় আজ গর্গ চট্টোপাধ্যায় পৌঁছান। এবং তখনই তাকে ওই এলাকার বাসিন্দারা সংবর্ধনা জ্ঞাপন করে। রূপনারায়নপুর যাবার উদ্দেশ্যে বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় যাচ্ছিলেন এবং তখনই তাকে ঘিরে বাংলা পক্ষের কর্মী সমর্থকরা এবং সালানপুর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে পুস্তস্তবক নিবেদন করে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে। মূলত এই পশ্চিমবঙ্গ তথা আসানসোল অঞ্চল জুড়ে অবাঙালিদের আধিপত্য বেড়েছে এবং বাংলা ভাষার আজ কদর কমেছে, তাই বিশ্ব মাতৃভাষা দিবসে গর্গ চট্টোপাধ্যায় কে সালানপুরে পেয়ে খুশি প্রকাশ করেন বাঙালি বাবু সুরেশ চট্টোপাধ্যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার