দেশ ✍ Final Exposer

কথা ছিল

কথা ছিল

বাণী চক্রবর্তী (ভিলাই, মধ্যপ্রদেশ)

কথা ছিল ঘষা মেরুন রঙা ডায়েরির
পাতাগুলো কথা বলবে কবিতায়!
উৎসর্গে আঁকা থাকবে আবছা মুখাবয়ব!

আদ্যোপান্ত প্রেমের কোলাজে রঙিন
তোমার গূঢ় শব্দচয়ন ছিল নিবিড় বাক্যবন্ধে,
মগ্নমন আর কিছু ভাবতে চায়নি!

পরাবাস্তব জীবনের…বিষন্ন ডায়েরিতে
এখন শুধুই তন্দ্রাঘোরের গোপন শব্দ!
ভোর ফুটতেই নির্বাক সংলাপে
সারি সারি দাঁড়ায় সুখ-দুঃখের পল,
ভাবি শুধু ভাবি… কী কথা ছিলো!
প্রতিদিন পাতা ওলটাই…ছুঁয়ে থাকি সাক্ষর!

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার