আসানসোল ✍ Final Exposer

রূপনারায়ানপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

পুরুলিয়া রঘুনাথপুর থেকে ঝাড়খণ্ডের গোড্ডা পর্যন্ত ডাম্পারে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাঁয়ের ডাস্ট।সেই গাড়ি থেকে ডাস্ট নিয়ে যাওয়ার সময় রাস্তা উপর ও আশে পাশে থাকা সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি ইচ্ছে।এই ছাই উড়ে গাড়ি থেকে ঝরে পড়ছে।আর তা হাওয়াতে মিশে সাধারণ মানুষের অসুস্থতার কারণ হয়েও দাঁড়াচ্ছে।সেই কারণে আজ রবিবার দিন সকালে রূপনারায়ণপুর বিহার রোডে সাধারণ মানুষ এই গাড়ি গুলোকে আটকে দেয়।রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।জানা যায় ছাই বোঝাই গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয় কিন্তু বেআইনি ভাবে এই রাস্তা দিয়ে ১০০ থেকে ১৫০টি ডাম্পার প্রতিদিন চলাচল করছে। তাই আজ রূপনারায়ানপুর বিহার রোডে রাস্তার আশেপাশে থাকা সাধারণ মানুষ দোকানদার সকলে মিলে একত্রিত হয়ে এই ডাম্পার গুলিকে আটকে দেয় অবরোধ শুরু করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রূপনারণয়ানপুর ফাঁড়ির পুলিশ এবং গাড়িগুলিকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে খবর।তবে প্রশ্ন কার অনুমতিতে এই রাস্তা দিয়ে ছাই ডাস্ট নিয়ে যাওয়া হচ্ছিলো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার