আসানসোল ✍ Final Exposer

ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ আসানসোল রেল হাসপাতালে

কৌশিক মুখার্জী: আসানসোল:- ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ আসানসোল রেল হাসপাতালে।মৃত ব্যক্তির ছেলে সরফরাজ আনসারীর অভিযোগ, সকালে তার বাবাকে আসানসোল রেল হাসপাতলে ভর্তি করে। ভর্তি হওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়েছিলেন দুপুর নাগাদ রোগীকে বাইরে সিটি স্ক্যান পরীক্ষা করাতে নিয়ে যায়। সন্ধ্যায়ও রোগী সুস্থ ছিলেন। তবে সন্ধ্যেবেলা একটি ইনজেকশন দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করে সরফরাজ আনসারী। ঘটনার পর আসানসোল রেল হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা । কর্তব্যরত চিকিৎসা কর্মী ও হাসপাতালের বিরুদ্ধে  পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন তারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় রেল পুলিশ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার