আসানসোল ✍ Final Exposer

আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ কে সামনে রেখে রানীগঞ্জে মহা মিছিল

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:- আগামী ২০ এপ্রিল সিপিএমের ব্রিগেড সমাবেশ রয়েছে।এবার রানীগঞ্জের বুকে এক মহা মিছিল করে ব্রিগেড সমাবেশে যাওয়ার ডাক দিলেন রাজ্য নেতৃত্বের মিনাক্ষি মুখার্জি।দেশ বাঁচাতে -রাজ্য বদল আনতে- বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড চলো! এদিন মিনাক্ষী মুখার্জি বলেন গোটা রাজ্যের মানুষ প্রস্তুত হচ্ছে এই ব্রিগেড সমাবেশে যাবে।এখন গোটা ভারতবর্ষের তিনটি মূল দাবি বেরোজগারি দ্রব্যমূল্য বৃদ্ধি আর ভুক মারি থেকে আজাদী।আর এই তিনটে বিষয় কে নিয়ে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এই বাজেটে এই তিনটে ব্যবস্থাকে  জারি রাখার জন্য ক্লিন চিট আটকানোর কাজ করেনি। ফলতো বেঁচে থাকতে গেলে ২০ এপ্রিল ব্রিগেডের মাঠ।এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জী সহ আসানসোলের প্রাক্তন সংসদ বংশগোপাল চৌধুরী সহ নেতৃত্ব কর্মী সমর্থকরা। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার