আসানসোল ✍ Final Exposer

ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য সোদপুরে ট্রাফিক গার্ড দপ্তরের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটি অঞ্চলে ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য এবার সোদপুর এলাকায় একটি সাব ট্রাফিক গার্ড দপ্তরের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এতদিন পর্যন্ত কুলটি নিয়ামতপুরে ট্রাফিক গার্ডের কোন আলাদা অফিস ছিল না। এবার ইসিএল এর একটি আবাসনে এই সাব ট্রাফিক গার্ড দপ্তরটি উদ্বোধন করা হল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ডের ভবনের উদ্বোধন হলো আরআগামী দিনে এই সাব ট্রাফিক গার্ড দপ্তর হওয়ার নিয়ামতপুর সোদপুর সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে। ইসিএল কর্তৃপক্ষ আমাদেরকে একটা আবাসন ব্যবহারের জন্য দিয়েছেন। নিয়ামতপুর ট্রাফিক গার্ডের নিজস্ব কোন ভবন ছিল না। এরই পরিপ্রেক্ষিতে এই ভবনের উদ্বোধন করা হলো। এই এলাকায় ট্রাফিকের অনেক উন্নতি হবে। নিয়ামতপুর ট্রাফিক গার্ডকে কুলটি ট্রাফিক গার্ডের মধ্যে ছিল সেটা আমরা আলাদা করলাম। এতে ট্যাফিক গার্ডের সাথে সাথে সাধারণ মানুষেরও অনেক উপকার হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার