আসানসোল ✍ Final Exposer

ফের প্রচুর পরিমাণে উদ্ধার হল গাঁজা, আটক ১০

কৌশিক মুখার্জী: কুলটি:- ফের প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হল কুলটিতে।গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে কুলটিতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে প্রায় ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় ১০ জন কে গ্রেফতার করেছে পুলিশ।এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটি জাভেদ হোসেন জানান প্রায় ৯০ কেজি গাঁজা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার