আসানসোল ✍ Final Exposer

এক কল্পিত তুমি

এক কল্পিত তুমি

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (খাঁটপুকুর, পশ্চিম বর্ধমান)

এই যে সারাদিন ধরে সময় অসময় জুড়ে থাকো তুমি,
খেয়ালে বেখেয়ালে জানলার কাঁচে
কিংবা উনুনের আঁচে
আমি পুড়ছি তোমার কল্পনায়;
সারাদিনের পরিশ্রমের পর ঘরের চিলেকোঠায়---
বাসরের দাগ যেন এখনও লেগে আছে ঠোঁটে
এ যেন কত জনমের বন্ধন,
যেন নতুন নতুন ভোরের শুভেচ্ছায় দিন জেগে ওঠে।

কাদা মেখে রঙিন তুমি আমি,
রাসের বাঁশির মতোই তোমার হিরণ্যকশিপু জোছনা
রোদের আলোর মতো স্পষ্ট
জলের মতো স্বচ্ছ।
সেভাবে ছুঁয়ে দেখলে বুঝতে পারি
একান্ত আপন হওয়া জায়গার ভার আমার;
খাটের নিচে অন্ধকার দেখে
কিন্তু বিশ্বাস করো
জীবনের আলো হয়ে কথাদের কথা দেওয়া স্বার্থক হয়,
তোমার থেকেই শিখে নিলাম।
অনন্তের ঘরে তোমাকে চাওয়ার বাসনায় আমি আবার জেগে উঠি,
যার সমস্ত নিঃশ্বাস এক কল্পিত তুমির আলিঙ্গনে আবদ্ধ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার