আসানসোল ✍ Final Exposer

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

কৌশিক মুখার্জী: আসানসোল:- আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।আসানসোলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌচ্ছে গেছেন।পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিরেক্টর দিয়ে চেকিং করে পরীক্ষার্থীদের ঢোকানো হচ্ছে।আসানসোলে এবার মোট পরীক্ষার্থী 9962 জন।যার মধ্যে ছাত্র 4476 এবং ছাত্রী 5486 জন।জেলা শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে সুষ্ঠভাবে পরীক্ষার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।অন্যদিকে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন এবং বাস অ্যাসোসিয়েশনের তরফে পরীক্ষার দিনগুলিতে বিনা খরচে বাসে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার