জেলার আপডেট ✍ Final Exposer

আমি

আমি

ব্রততী ঘোষ (মেমারী, পূর্ব বর্ধমান)

ভালোবাসার মানে বোঝা কি এতই সহজ?
তুমি আমাকে বলেছিলে, আজ থেকে আমার সমস্ত ভালোবাসা তোমায় দিলাম. সত্যিই কি এইভাবে ভালোবাসা দেওয়া যায়?
বিশ্বাস করো কতবার চেষ্টা করেছি,
কতবার ভেবেছি, আজ সত্যি টা তোমায় বলবোই, আমি তো ভালোবাসার মানেই খুঁজে ফিরছি কতবার ভেবেছি আমি আগুন হবো পাহাড়ের মতো কঠিন করে তুলবো নিজেকে আমি পাহাড়ি ঝরনা বা শীতল বাতাস হতে চাই না আর তুমি, তুমি তো চাও একটা স্নিগ্ধ, কোমল, শান্ত এক হৃদয়, যা হবে মাটির মতন নরম যাকে তুমি, তোমার ইচ্ছা মতো আকার দিতে পারো
কিন্তু আমি তো তা হতে দিতে পারি না
তোমার ভাঙা গড়ার খেলায় মেতে উঠার মতো ইচ্ছাশক্তি আমার নেই, আমার হৃদয় হয়ে উঠবে এক কঠিন পাথরের মতো,
যাতে তুমি বারবার আঘাত হেনেও
ভেঙ্গে টুকরো টুকরো করতে পারবে না, করতে পারো না, কারণ
আমি শুধুমাত্র "আমি' হয়েই বেঁচে থাকতে চাই ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার