আসানসোল ✍ Final Exposer

আসানসোলে ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে আসে ৮ পরীক্ষার্থী, পুলিশ নিজের গাড়ি করে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়

কৌশিক মুখার্জী: আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রহমতনগর হাই স্কুলের ৮জন ছাত্রী উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে আসানসোলের সেন্ট মেরি স্কুলে। কিন্তু রহমত নগর স্কুলের ঐ ৮ জন পরীক্ষার্থী ভুল করে চলে আসে, আসানসোলের তুলসী রানী বালিকা বিদ্যালয়ে। এরপর যখন তারা বুঝতে পারে যে তাদের পরীক্ষা কেন্দ্র এইটা নয়। ঘটনা দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের ওইখানে দায়িত্বে থাকা আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুলিশ তৎক্ষণাৎ প্রায় ১০টার সময় গাড়িতে করে ওই ছাত্রীদের সেন্টমেরি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার