আসানসোল ✍ Final Exposer

পানাগড় কাণ্ডে এবার গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ির চালক

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:--পানাগড় কাণ্ডে এবার গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা। মঙ্গলবার কাঁকসা থানার পুলিশ হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করে  রাজদেব শর্মাকে। তার বিরুদ্ধে বিএনএস ১০৫,১২৫(a),২৮১ ও ৩২৪(৪) ধারাতে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের পর সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক কে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। এর আগে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সাদা এসইউবি গাড়ির মালিক বাবলু যাদবকে।

এবার কাঁকসা থানার পুলিশ সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে হুগলির ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করে। 

প্রসঙ্গত, গত ২৪ শে ফেব্রুয়ারি গভীর রাতে সূতন্দ্রা চ্যাটার্জী একটি ছোট গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দন নগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিল বলে জানা যায়। বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। পরে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা সূতন্দ্রা চ্যাটার্জীর, বাড়ি হুগলির চন্দন নগরের নারুয়া রায় পাড়ায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার