খেলাধুলা ✍ Final Exposer

২৩ এর বদলা পূরণ, অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

পবিত্র সরকার:- অস্ট্রেলিয়া বনাম ভারতের রোমাঞ্চকর ম্যাচে জয় পেল ভারত। চার উইকিটে অস্ট্রেলিয়া কে হারিয়ে ফাইনালে পৌঁছালো রোহিত বাহিনী। অল্পের জন্য সেঞ্চুরিহারা বিরাট কোহলির। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছে ভারত। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ছিল মঙ্গলবার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচের শুরুতে প্রথম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ঘুরে দাঁড়াই অস্ট্রেলিয়া হেড ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এর ব্যাটিংয়ের উপর ভর করে। তবে এই দুটি বেশিক্ষণ ক্ষণস্থায়ী ছিল না। কেকেআরের তারকা বলার বরুণ চক্রবর্তী বলে আসতেই গিলের হাতে ক্যাচ দিয়ে বসে হেড। সব মিলিয়ে ৪৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৪ তুলে অস্ট্রেলিয়া। অধিনায়ক ৯৬ বলে ৭৩ রান করেন। 

২৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ভারত। সাজ ঘরে ফিরে যেতে হয় শুভমান গিল ও রহিত শর্মাকে। তবে বিরাট ও আইয়ার ম্যাচের সমতা ফেরান। বড় ম্যাচের বড় প্লেয়ার তার যজ্ঞ পরিচয় দেয় এই দুই ক্রিকেটার। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাট কোহলির। অপরদিকে অর্ধশতরান হাতছাড়া করেন আইয়ার। ম্যাচের সেরা হয় বিরাট কোহলি। একটা সময় অস্ট্রেলিয়ার দিকে চেপে থাকা ম্যাচ ঘুরিয়ে নেয় ভারত। রবীন্দ্র জাদেজা শেষ বলে ছয় মেরে ভারতকে চার উইকেটে জয় এনে দেয়। এই জয়ের সুবাদে ভারত পৌঁছায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর মেগা ফাইনালে। 

দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। পরবর্তী সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচে যে জিতবে সেই ভারতের সঙ্গে ফাইনাল খেলবে দুবাইয়ে। ১৪০ কোটি মানুষের স্বপ্ন এবার বিরাট রোহিতদের হাতে। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে ২০২৩ সালের ওয়ার্ল্ড কাপের ফাইনাল হারের যন্ত্রণা আজও দগডগে। কিছুটা হলেও সেই মধুর প্রতিশোধ নিতে পারল টিম ইন্ডিয়া।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার