জেলার আপডেট ✍ Final Exposer

আরো কাছে

আরো কাছে

ববি সরকার (বারাসত, কলকাতা)

বড্ডো সোজাসাপ্টা কথা বলো
এলোমেলো হচ্ছি তাই,
গুছিয়ে রাখা কথার ডালিতে
একটু তোমার আবেগ চাই।
ভীষণ রকম তাকিয়ে থাকো
হৃদয় দিয়ে দেখছো না,
পেয়ে হারানো কঠিন খুব
বুঝেও তবু বুঝছো না।
এইতো বেশ কাছেই আছি
ইচ্ছে হলেই যায় ছোঁয়া,
তবুও কেনো দিচ্ছো ফাঁকি ?
ইচ্ছে গুলো হচ্ছে ধোঁয়া,
সময়টাকে আঁকড়ে ধরে
বাঁচতে চাই খুব করে,
তুমিও এসো সরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার