দেশ ✍ Final Exposer

কথা দিলাম

কথা দিলাম

রাণু মজুমদার (ব্যাঙ্গালোর)

“এই শহরে আবার যদি দেখা হয় আমাদের
আমরা অপরিচিত থাকবো”

একটা দিন থাক সূর্যের আলোয় আলোকিত হয়ে
একটা দিন থাক চাঁদের জোছনায় স্নিগ্ধ
একটা দিন থাক ভোরের কুয়াশায় মুড়ে
একটা দিন থাক সন্ধ্যার সাঁঝে..!!

একটা দিন থাক তোলা ভালোবাসার জন্য
একটা দিন থাক প্রেমের পরশে জড়িয়ে
একটা দিন থাক আদর সোহাগ মেখে
একটা দিন থাক বুকের পাঁজরে মিশে…!!

তেমনি মনে থাক একটা ঝড়ের রাত
তেমনি মনে থাক ছাদ হারা পথিকের ব্যথা
তেমনি মনে থাক লড়াইয়ের ময়দান
তেমনি মনে থাক বুকের পাঁজরে শত শত যন্ত্রণা…!!

তেমনি মনে থাক বিশ্বাসভঙ্গের অভিশাপ
তেমনি মনে থাক সাথী হারা পথচলা
তেমনি মনে থাক আদালতের তারিখ ঘোষণা
তেমনি মনে থাক বুকের পাঁজরে লুকিয়ে থাকা কান্না..!!

ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয় ফালাফালা
ভুলতে চাইলেও যায় না ভোলা
মধ্যরাতে চুপিসারে দুঃস্মৃতির আনাগোনা
মনের খাতায় গোপন কলম মুছতে না পারার ব্যর্থতা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অবসাদের সরীসৃপ…!!

এইসব থেকে মুক্তি কোথায়??
জানা নেই ঠিক
হয়তো চিতায়…!!

তবে আবার যদি কখনো দেখা হয় এই পৃথিবীর বুকে
মুখ ফিরিয়ে নেবো একে অপরের বিপরীতে
যদি দেখা হয় কখনো এই শহরের বুকে
আমরা অপরিচিত থাকবো
কথা দিলাম
যেমন কথা দিয়েছিলাম বাইশ বছর আগে…..।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার