জেলার আপডেট ✍ Final Exposer

পুরুষ তুমি নীরব ব্যথা-যন্ত্রণা-সহ্য

পুরুষ তুমি নীরব ব্যথা-যন্ত্রণা-সহ্য

ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

ভয় নেই মৃত্যু জরা ব্যাধিতে
আমি ভালোবাসার মরণে মরি -তোমাতে,
যদি কখনও সরল রেখা হয় এবড়োথেবড়ো,
আমি তখনও রাতের আঁধারে -
ভোরের আলো কুড়াবো আরো।

ফাগুন সাঁঝে,
সাঁজে আকাশ-তারার ফুলে ফুলে
ভরসা রাখি ঘামে ভেজা শার্টের গন্ধে,
ব্যথা যন্ত্রণা সহ্যের নীরব ঝুলে,

রাস্তায় পা ফেলতেই দিকভ্রান্ত
ছুটন্ত শহর, ছুটছে মানুষ প্রাণপণে,
দিশেহারা হারিয়ে যাওয়ার ভয়ে,
সতর্ক দুটি চোখ
ঝড়ো রাস্তা আগলে-
পাশে দাঁড়িয়ে।

হৃদ মাঝারে বিছায়ে আসন
বীণায় বাঁধে সুর,
ইচ্ছে হলেই যেতে পারি
তোমা সনে বহু দূর

পুরুষ তুমি নীরব ব্যথা -যন্ত্রনা-সহ্য
শত আঘাতে টুটে না ধৈর্য।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার