আসানসোল ✍ Final Exposer

প্রচার শুরু করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়

তন্ময় মাহারা: মালদা:- এবার প্রচার শুরু করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ৪২ টি আসনের ৪২ জন প্রার্থীদের নাম ঘোষণা করেন ব্রিগেডের “জন গর্জন” সমাবেশ থেকে। আর নাম ঘোষণার পরই লোকসভা নির্বাচনের জন্য ময়দানে নেমে পড়ে প্রার্থী সহ দলীয় কর্মকর্তারা।

লোকসভা ভোটকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তর মালদা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রথমে বাচামারি এলাকায় অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরোক্ষ মূর্তিতে মাল্যদান করেন তারপর প্রচার সূচনা করেন । এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি দেওয়ার লিখনও করেন ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার