আসানসোল ✍ Final Exposer

বিশ্ব মহিলা দিবস উপলক্ষে ব্লকের মহিলাদের বিশেষ সম্মান প্রদান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বিশ্ব মহিলা দিবস উপলক্ষে সালানপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী,সমাজসেবীকা, আশাকর্মী,শিক্ষিকা,আইসিডিএস কর্মীদের ফুলের তোড়া,মোমেন্টো প্রদান করে,মিষ্টি মুখ করিয়ে বিশেষ সন্মান জানানো হলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে।এদিন রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান জানান বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মত ব্লকের মহিলাদের সন্মান জানানো হলো।কারণ একটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা,আর আমরা সর্বদাই মহিলাদের সন্মান প্রদান করি।আজকের এই বিশেষ দিনে একটাই স্লোগান নারী দিবসের ৫০বছরে বাংলার দিদি মানুষের ঘরে ঘরে। তাছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার