দেশ ✍ Final Exposer

অনাগত মৃত্যু

অনাগত মৃত্যু

ঝর্ণা সরদার (নিউ দিল্লি)

মৃত্যুকে যেন খুব কাছ থেকে অনুভব করলাম
আজ ভোর ঠিক পাঁচটা ছত্রিশ
কোথায় দামী শাড়ি
কোথায় গয়না
কোথায় গীতবিতান
কোথায় সন্তান কোথায় স্বামী কেউ নেই
কাউকে ঈশারা করবার শক্তি ও নেই
একেবারে বোবা যেন
কিংকর্তব্যবিমূঢ় ।
মনে হল এ জীবন বড় অনিশ্চিত
যে মানুষ দিনের শেষে
ঠোঁটের কোণে এক চিলতে হাসি সঞ্চয় করে
অপেক্ষা করতে পেরেছে এক নতুন সূর্যোদয়ের জন্য
সেই একজন সফল ব্যক্তিত্ব।
ঈশ্বর আমাদের জন্য দু রকম পথ খুলে রেখেছেন
আলো এবং অন্ধকার
কিন্তু কিন্তু আমরা অন্ধকার বেছে নিই
আরো বেশি ডুবতে থাকি ।
মনে হলো ব্যাঙ্কে টাকা নয়
সহজ পথে হেঁটে

ঠোঁটের কোনায় হাসি সঞ্চয় সবথেকে বেশি প্রয়োজন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার