জেলার আপডেট ✍ Final Exposer

তোমার ভালোবাসা

তোমার ভালোবাসা

প্রতীক মজুমদার (বারাসত,উত্তর চব্বিশ পরগণা)

তোমার ভালোবাসা আমি আজও বুঝিনি
দুটি ঠোঁটের উচ্চারণে কখনো ভালোবাসা আসেনি।
অথচ দুটি চোখের তারায় ভালোবাসার ইশারা
আমি জানি ও ইশারা আমার জীবনে চলার পথের শাহারা।

তোমার ভালোবাসা কৃষ্ণচূড়া, শিমুল, পলাশে
সে ভালোবাসা তৃষ্ণা মেটায় এই মধু মাসে।
তোমার ভালোবাসা যুগে যুগে মহান
তবুও অবরুদ্ধ প্রেম শুধুই সন্দিহান।

আমি জানি তোমার ভালোবাসা খোঁজে আমায়
আমাকে মুক্তি দিও হে প্রিয়া তোমার ক্ষমায়।
যে চোখ খোঁজে শুধু ভালোবাসা, মুখে কিছু বলে না
সে চোখের ভাষা বুঝি অব্যাক্ত এক বেদনা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার