জেলার আপডেট ✍ Final Exposer

বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ - মৃত এক

সৌমি মন্ডল, তালডাংরা, বাঁকুড়া-: গত ১০ ই মার্চ বাঁকুড়ার রাইপুরের বাসিন্দা পেশায় বেসরকারী ব্যাংক কর্মী সৌম্যদীপ কুন্ডু (২৯) মোটর বাইকে চেপে রাইপুর থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় বাঁকুড়া থেকে সিমলাপালের দিকে আসা একটি লরির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে সৌম্যদীপ বাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তালডাংরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয়দের সাহায্যে আহত সৌম্যদীপকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠায়। দেহ পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি বাঁকুড়া-ঝাড়গ্রাম ন'নম্বর রাজ্য সড়কের তালডাংরার চাঁইপুর যাত্রী প্রতীক্ষালয়ের কাছে ঘটে।। তালডাংরা থানার পুলিশ চালক সহ ঘাতক লরিটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, সৌম্যদীপ পশ্চিম বর্ধমানের পানাগড়ে একটি বেসরকারি ব্যাংকে কাজ করত। কাজে যোগ দিতেই সে মোটরবাইকে করে পানাগড়ে যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় সকালে ঘন কুয়াশা থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার