আসানসোল ✍ Final Exposer

আসানসোল রেল স্টেশন চত্বরে গাড়ি পার্কিংয়ে কেলেঙ্কারি

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল রেল স্টেশন চত্বরে চার চাকা গাড়ির পার্কিংয়ে গাড়ি রাখার টাকা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। গাড়ি চালকরা বলেন, রেলের অনুমোদিত কোনো রশিদ তাদের কাছে নেই। নিজেরাই রশিদ ছাপিয়ে হাতে লিখে রশিদ কাটছে। ১ঘন্টায় ত্রিশ টাকা, অথচ অন্যান্য গাড়ি পার্কিংয়ে ৬ ঘন্টায় ১০ টাকা করে ধার্য রয়েছে। কিন্তু রেলের নিয়ম রয়েছে ৬ ঘন্টাই ১০ টাকা করে। সে নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা রশিদ ছাপিয়ে বেশি টাকা গাড়ি পার্কিং আদায় করছে বলে অভিযোগ। সেই খবর পেয়ে আজ সকালে গাড়ি পার্কিংয়ে আসেন আসানসোল ডিভিশনের রেলের দুই আধিকারিক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার