কাল্লা বাইপাস মোড়ে ঝাড়খন্ড লটারি সহ আটক চার
কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল উত্তর থানার কাল্লা বাইপাস মোড়ে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা একটি মারুতি গাড়ি আটক করা হয়। তার মধ্য থেকে চারজনকে ঝাড়খন্ড লটারি সহ আটক করেন। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন তারা দীঘা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ঝাড়খন্ড লটারি নিয়ে যাচ্ছিলেন। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তদন্ত শুরু করেছে।
