জেলার আপডেট ✍ Final Exposer

এস ইউ সি আই (সি) ডায়মন্ড হারবার লোকাল কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- গত দশই মার্চ এ আই ডি এস ওর আহ্বানে যে ছাত্র ধর্মঘট হয়, সেই সময় মেদিনীপুরের কোতোয়ালি থানায় এ আই ডি এস ওর দুজন ছাত্রী নেতা ও দুজন ছাত্রী কর্মীদের উপর পুলিশ তুলে নিয়ে গিয়ে অমানুষি কভাবে অত্যাচার করে। তার প্রতিবাদে রাজ্যে সর্বত্র জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংঘটিত হয়। পাশাপাশি সেই উপলক্ষে আজকের ডায়মন্ড হারবার শহরে সেই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিবাদ মিছিল হয়। এদিন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার এস ইউ সি আই (সি) এর লোকাল কমিটির সদস্য রামকুমার মন্ডল,লোকাল কমিটির সদস্য মনিরুল ইসলাম,এছাড়াও উপস্থিত ছিলেন কবি গৌতিম মন্ডল,কঙ্কাবতী হালদার সহ শতাধিক কর্মী সমর্থক ও এলাকার জনসাধারণ মানুষ। এই প্রতিবাদ মিছিলে দাবি তোলা হয় মেদিনীপুর কোতোয়ালি থানার ওসি সাথী বারিক সহ যে চারজন মহিলা পুলিশ জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পরবর্তীকালে এই দাবিসহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতি, স্বাস্থ্য নীতি, দুর্নীতি, মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় ৩রা এপ্রিল গন আইন অমান্যের কর্মসূচি পালিত হবে। ডায়মন্ড হারবারেও আমাদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার