জেলার আপডেট ✍ Final Exposer

গোবিন্দজী

গোবিন্দজী

রাসমণি ব্যানার্জী (হরিপাল, হুগলী)

মনে পড়ে পিসির বাড়ি মনে পড়ে গোবিন্দ
হুদো দাদার কোলে চড়ে গোবিন্দজীর বসন্ত।
নানান পদের ভোগের থালা গোবিন্দজীর হতো
পালার সময় অনেক মানুষ প্রভুর প্রসাদ পেতো।
গোবিন্দজীর পদসেবা করেন হুদো দাদা
বাইরে থেকে ভীষণ কঠিন অন্তরেতে সাদা।
ছেলে বেলায় যখন যেতাম আমার পিসির বাড়ি
প্রসাদ খেতাম নানান ভোগের সুস্বাদু যে ভারি।
ঠাকুর বাড়ির পাশেই ছিল একটা টেপা কল
সারাদিনে কত বার যে আনতে যেতাম জল।
ঝিমলি আমি বন্ধু ছিলাম মাসি এবং বোনঝি
খেলাধুলা হাজার মজায় চলতো হা হা হি হি।
গোবিন্দজীর পালার সময় যেতাম পিসির কাছে
আজকে সবটা অতীত তবু ভোগের থালা আছে।
ঠাকুর আছে ভোগও আছে আছেন হুদো দাদা
পিসে পিসি স্বর্গে গেছেন মনে পড়লেই কাঁদা।
ভীষণ ভালোবাসতো পিসি আমার সেজো পিসি
কুলের আচার আমের আচার ভরা থাকতো শিশি।
বহুদিন পর গোবিন্দজী দিলেন হঠাৎ দেখা
তোমার ছাড়া ও গোবিন্দ আমি ভীষণ একা।
একদিন ঠিক তোমার কাছে খেতে যাবো ভোগ
সবার তুমি ভালো করো মুক্ত করো রোগ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার