আসানসোল ✍ Final Exposer

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাপড়ের দোকান

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

শনিবার গভীর রাতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় জামুড়িয়ার এক কাপড়ের দোকান।
আগুন নেভাতে আসানসোল ও রাণীগঞ্জ থেকে তিনটি দমকলের ইঞ্জিন ছুটে আসে। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টাতেও দোকানটিকে রক্ষা করতে পারা সম্ভব হয়নি।
জানা গেছে এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই তৃতীয় তলায় পৌঁছে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। দীর্ঘক্ষণ চেষ্টার পর তিনটি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এলাকার ব্যবসায়ীরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, জামুড়িয়ায় বহু আগেই একটি দমকল কেন্দ্র তৈরি হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ফলে আগুন লাগলে দমকল বাহিনী সময় মতো পৌঁছতে পারে না। যার ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ে। এর আগেও এমন ঘটনা ঘটেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার