আসানসোল ✍ Final Exposer

মডেলিংএ আগ্রহীতরুণ প্রজন্মের জন্য আয়োজিত হলো অডিশন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-: নিজ নিজ উৎপাদিত দ্রব্যকে বাজারজাত করার জন্য ছোট-বড় বিভিন্ন কোম্পানি নিত্য নতুন ঢঙে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজন হয় প্রশিক্ষিত মডেলের। মডেল হওয়ার জন্য বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীর মধ্যে প্রবল ইচ্ছা থাকলেও এরজন্য ঠিক কী করতে হয় সেটা সম্পর্কে অনেকের কোনো সুস্পষ্ট ধারণা থাকেনা। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই ব্যর্থতার মুখোমুখি হয়ে হতাশায় ভেঙে পড়ে। এবার তাদের জন্য এগিয়ে এল পারসোনি দ্য ফিনিশিং স্কুল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনায় 'এস পল এণ্ড সন' দ্বারা আসানসোলের বুকে আয়োজিত হলো 'ক্লিওপেট্রা ফেস অফ ওয়স্টবেঙ্গল' এর অডিশন। জানা যাচ্ছে এই অডিশনের মাধ্যমে মডেলিংএ আগ্রহী ছেলেমেয়েরা তাদের কাজকে উন্নত করার সুযোগ পাবে। এরফলে মডেলিং জগতে তারা একটা উল্লেখযোগ্য স্থান অর্জন করার সুযোগ পেতে পারে। পারসোনার ডিরেক্টর মোহর রাজ বললেন, আগ্রহী তরুণদের মধ্যে মডেলিং সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমরা মাঝে মাঝে এই ধরনের অডিশনের আয়োজন করে থাকি। ইতিমধ্যে অনেকেই মডেলিং জগতে তাদের প্রতিভার ছাপ রেখেছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার