জেলার আপডেট ✍ Final Exposer

সবটা কাকতালীয়

সবটা কাকতালীয়

মধুমিতা দে (ডোমজুড়, হাওড়া)

সব বিশ্বাস ঠকে যায় ভালোবাসায়,
আবার ভালোবাসা ঠকে যায় বিশ্বাসে..
রোজ সকালের ভুলে ভরা আমিটা,
সন্ধ্যা নামলে দোষের হিসাব কষে।

কি হবে কারোর পানে চেয়ে,
দয়ার ভিক্ষা, সহানুভূতির বানী…
অনুভূতির হৃদয় ভাঙা দেওয়াল,
কঠিন সত্য স্বার্থের কানাকানি।

রাতের গভীরে ডুব দিয়ে দিয়ে কবে,
কে পেয়েছে আগামীর মূর্ছনা?
ঘুমের ঘোরে তলিয়ে গিয়েই বরং,
চোখে গেঁথেছে ভোরের সান্ত্বনা।

আজও দেখো একলা হয়েই আছো,
চেয়ে দেখো নেই কোথাও আর্দ্র জলীয়…
কল্প কথায় অনেক ভেসেছ বসে,
বাস্তবিক ই সবটা কাকতালীয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার