আসানসোল ✍ Final Exposer

সরকারি জমি দখল করে দোকান করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ

সরকারি জমি দখল করে দোকান করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ

কৌশিক মুখার্জী: কুলটি:- সরকারি জমি দখল করে দোকান করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে গন্ডগোল।ইট বৃষ্টি।উভয় পক্ষের মধ্যে মারামারি।ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার কুলটি থানার শীতল পুর মোড়ে।সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় ধারা ১৪৪ জারি করা হয়েছে এবং সন্দেহভাজনদের চিহ্নিত করতে অভিযান চলছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, সরকারি জমিতে দোকান নির্মাণ ঘিরে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়, যা পরে সংঘর্ষের আকার নেয়। উভয় পক্ষের মধ্যে মারামারি চলতে থাকে। সংঘর্ষের পর শীতলপুর মোড়ের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার