আসানসোল ✍ Final Exposer

দুই যুবকের খোঁজে এলাকাজুড়ে দাপিয়ে বাড়াচ্ছেন বিধায়ক পুত্র এবং তাঁর দলবল,চড়াও হওয়ার অভিযোগ আইনজীবীর বাড়িতেও

কৌশিক মুখার্জী: আসানসোল:-

দুই যুবকের খোঁজে এক আইনজীবীর বাড়িতে চড়াও হন বিধায়কের ছেলে এবং তার দলবল। ঘটনার পর থেকেই আতঙ্কিত আইনজীবীর পরিবার সহ এলাকাবাসী। প্রতিবাদে রানিগঞ্জ পুলিশের দ্বারস্থ এলাকাবাসীরা।ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জের রানিসায়েরে।
অভিযোগ,জমুডিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংকে নিয়ে অসভ্য মন্তব্য করে দুই যুবক। তারই খোঁজে বিধায়কের ছেলে প্রেমপাল সিং দলবল নিয়ে চড়াও হয় আইনজীবীর বাড়িতে। শুধু আইনজীবীর বাড়িতেই চড়াও হননি তারা,গোটা এলাকাজুড়ে দাপিয়ে বাড়াচ্ছেন বিধায়ক পুত্র এবং তাঁর দলবল। তাতেই আরও বেশি আতঙ্কিত হয়ে পরেছে এলাকাবাসীরা। যদিও আইনজীবীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনা মানতে নারাজ বিধায়ক পুত্র প্রেম পাল সিং। তার পালটা দাবি দুই যুবকের কি অভিযোগ বিধায়কের বিরুদ্ধে তা জানতে তাদের খোঁজে গিয়েছিলাম। যদিও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।অন্য দিকে তৃনমুল রাজ্য নেতা শিবদাসেন দাশু বলেন এই বিষয়টি প্রসানের দেখা উচিত,সাথে দলের ভাব মূর্তি নষ্ট হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার