আসানসোল ✍ Final Exposer

মহিলার মোবাইল ছিনতাই করার সময় ধরা পড়ে দুই যুবককে গণধোলাই

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:- রানীগঞ্জের মঙ্গলপুরে দুই মোবাইল চোরকে গণধোলাই। জানা যায় এক মহিলার মোবাইল ছিনতাই করার সময় ধরা পড়ে দুই যুবক তারপরেই চলে গণধোলাই।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার কাজোড়া গ্রামের ত্রিশ বছরের দিনমজুর মহিলা টুম্পা বাগদি যাচ্ছিলেন মঙ্গলপুরে নিজের কাজের জায়গায়। যখন সে মঙ্গলপুরের রাস্তা ধরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন, তখন দুই দুস্কৃতকারী তাকে ফোনে কথা বলতে দেখে, ধাক্কা দিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যদিও মুহূর্তে টুম্পা বাগদি তাদের কাছে থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে, স্থানীয় মানুষজনেদের  জানালেই, তারা ওই ২ দুষ্কৃতকারীকে  পাকড়াও করে  চড় থাপ্পড়ও মারে।
খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলপুর এর কাছে আটকে রাখা, ওই দুষ্কৃতীদের পাকড়াও করে নিয়ে আসে থানায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার