আসানসোল ✍ Final Exposer

বালিয়াপুর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত দুই,রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কৌশিক মুখার্জী: বারাবনি:-

আসানসোলের বারাবনি থানার অন্তর্গত বালিয়াপুর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত দুই।রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন দুই ব্যক্তি মোটর সাইকেলে করে আসানসোল থেকে গৌরান্ডি দিকে যাচ্ছিলেন,সেই সময় এক পিকআপ ভ্যান স্বজরে ধাক্কা মারে। ঘটনা গুরুতর আহত অবস্থায় দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।মৃত দুই ব্যক্তির নাম বলরাম ঘোষ (৩৪) গাড়ুই গ্রামের বাসিন্দা এবং নিখিল রায়(৬০)হিরাপুর সামডি গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার