আসানসোল ✍ Final Exposer

স্তন প্রতিস্থাপনে ঐতিহাসিক সাফল্য আসানসোল জেলা হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- শুধু জেলা বা রাজ্য নয়, দেশে এই প্রথম স্তন প্রতিস্থাপনে নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল। কলকাতা সহ  জেলা হাসপাতালের সংশ্লিষ্ট শল্য চিকিৎসকদের উপস্থিতিতে স্তন প্রতিস্থাপন করা হয় এক ক্যান্সার রোগীর।  রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের এই বিভাগের সর্বময় কর্তা ডাঃ দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই জটিল  অপারেশনে উপস্থিত ছিলেন এম আর বাঙ্গুর হাসপাতালের শল্য চিকিৎসক রনিত রায় সহ জেলা হাসপাতালের চিকিৎসকরা। এ ব্যাপারে

জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন,  আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে  টিউমার সংক্রান্ত সমস্যা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে তার অপারেশনও হয়। অপারেশনের পর বায়াপ্সি রিপোর্টে ওই মহিলার স্তনে ক্যান্সার ধরা পড়ে।  সেক্ষেত্রে আক্রান্ত  বাদ হয়ে যাওয়ার কথা। কিন্তু  ওই মহিলার পরিবারের তরফে তাতে আপত্তি জানানো হয়। চাননি পরে টেলি মেডিসিনের সাহায্যে কলকাতা পিজি হাসপাতালের স্তন ক্যান্সার রোগের চিকিৎসার হেড দিপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানান  সুপার। কিন্তু ব্যয়বহুল এ ধরনের জটিল অস্ত্রোপচারে প্রয়োজনীয় অর্থ হাসপাতালের পক্ষে বহন করা সম্ভব ছিল না। সেক্ষেত্রে আসানসোল পুর নিগমের তরফে আর্থিক সহযোগিতার আশ্বাস মেলে। পরবর্তীতে বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকার, ডাঃ রনিত রায় ও জেলা হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় নতুন জীবন পেলেন ওই মহিলা বলে দাবি করেন হাসপাতাল সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস। এ ব্যাপারে  কলকাতার পিজি হাসপাতালের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকার জানান, সময়ের সঙ্গে সঙ্গে ওই মহিলার স্তন সংক্রান্ত সমস্যা জটিল আকার ধারণ করতে পারত। কিন্তু অতি অল্প সময়ে 'পিংক করিডর' মডেলে জেলা হাসপাতালে এই অস্ত্রোপচার সম্ভব হয়েছে। সেক্ষেত্রে শুধু রাজ্য নয়, দেশে এই প্রথম  এ ধরনের জটিল অস্ত্রোপচারে স্তন প্রতিস্থাপনে নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল বলে জানান তিনি। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য অধিকর্তা ডাঃ মহঃ ইউনুস বলেন, আসানসোল জেলা হাসপাতালের এই সাফল্য চিকিৎসকদের চরম উৎসাহ জোগাবে। সেক্ষেত্রে আগামী দিনে এ ধরনের জটিল অস্ত্রোপচার সহ চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষজন বলে দাবি করেন তিনি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার