আসানসোল ✍ Final Exposer

শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ বিজেপির

কৌশিক মুখার্জী: কুলটি:- গতকাল বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে হেনস্থার প্রতিবাদ সাথে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে ফোনের মাধ্যমে অভব্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে আজ দুপুরে আসানসোলের কুলটিতে বিক্ষোভ করলো বিজেপি কর্মী সমর্থকরা।কুলটির রানীতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এরপর কুলটি থানার পুলিশ বিজেপি কর্মীদের জিটি রোড থেকে সরিয়ে দেয়। এতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন বিজেপির কুলটি মণ্ডল ২ এর সভাপতি মোনমোহন রায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার